1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশ ভ্যানে তোলার সময় পুলিশও অবাক: “এত খারাপ জানতাম না!” কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সংক্রমণ প্রতিরোধে সচেতনতার আহ্বান রাজনীতি ও ত্যাগের আগুনে পোড়া এক জীবন: ৩১ মামলা ও ২ কোটির ক্ষতি সয়েও জনতার পাশে মৌতলার আলমগীর কালিগঞ্জে বিএনপির ঘরেই বিরোধ, সেই ফাঁকে জামায়াতের বাজীমাত: রাজনীতিতে নতুন মেরুকরণ, ভোটের মাঠে কার লাভ? নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা কালিগঞ্জে নবমীর শারদীয় উৎসবে মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম বাবু কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণের শাড়ি বিতরণ করলেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের বিষ্ণুপুরে ৮ দুর্গামন্দিরে অনুদানের চেক বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী চেয়ারম্যান সাফিয়া পারভীন

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সংক্রমণ প্রতিরোধে সচেতনতার আহ্বান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:১০ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সোলায়মান মামুন :  

রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি , আলোচনা সভা ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মসূচিতে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জুয়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আশরাফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আহম্মেদ উল্ল্যাহ বাচ্চু, ইশারাত আলী, ফজলুর হক ও তাপস কুমার ঘোষ, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়। খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন কাজের সময় সাবান দিয়ে হাত পরিষ্কারের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, হাতের মাধ্যমে বিভিন্ন রোগের জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। তাই সঠিক নিয়মে হাত ধোয়া সংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। শিশুদের ছোটবেলা থেকেই এ অভ্যাস গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে হবে।

আয়োজকরা জানান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত হাত ধোয়া জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশ ভ্যানে তোলার সময় পুলিশও অবাক: “এত খারাপ জানতাম না!”

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সংক্রমণ প্রতিরোধে সচেতনতার আহ্বান

আপডেট সময় : ০৮:১৫:১০ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬