1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী চেয়ারম্যান সাফিয়া পারভীন মাদকমুক্ত বাংলাদেশ গড়ার মিশনে সদ্য বিদায়ী প্রতিমন্ত্রী: দৃষ্টান্ত, দায়বদ্ধতা ও অসমাপ্ত লড়াই কা‌লিগ‌ঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন কালিগঞ্জে দুর্গাপূজায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মুকুল : মণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কালিগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ কালিগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি কাজী আলাউদ্দিন কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে প্রহার: তদন্তে গিয়ে এসআই মতিনের বিরুদ্ধে গর্ভবতী নারীকে লাঞ্ছনা ও হুমকির অভিযোগ কালিগঞ্জের বিষ্ণুপুরের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের মায়ের দাফন সম্পন্ন কালিগঞ্জে ৫০ বছরের পৈতৃক জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক: দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন বিষ্ণুপুরের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সিরাজুল ইসলাম

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী চেয়ারম্যান সাফিয়া পারভীন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলার একমাত্র নারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফিয়া পারভীন। তিনি একাধিকবার নির্বাচিত প্রয়াত ইউপি চেয়ারম্যান কে. এম. মোশাররফ হোসেনের কন্যা।

সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরবর্তীতে কৃষ্ণনগর সার্বজনীন দুর্গামন্দিরে মহাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চেয়ারম্যান সাফিয়া পারভীন। মন্দির কমিটির সভাপতি দীপক কুমার হালদারের সভাপতিত্বে ও ডা. সুশান্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুহুল কুদ্দুস, সাবেক শিক্ষক রফিকুল ইসলাম, মফিজুর ইসলাম এবং ব্যবসায়ী ফিরোজ গাজীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পূজামণ্ডপ পরিদর্শনের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশকে আরও সুদৃঢ় করবে। উৎসবকে কেন্দ্র করে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান অটুট রাখার ওপরও জোর দেন তাঁরা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী চেয়ারম্যান সাফিয়া পারভীন

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী চেয়ারম্যান সাফিয়া পারভীন

আপডেট সময় : ১১:০৯:৫৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬