কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা ডা. শেখ শফিকুল ইসলাম বাবু।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. শেখ শফিকুল ইসলাম বাবু মণ্ডপগুলো পরিদর্শনে যান।
সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি উপজেলা সদরের কাঁকশিয়ালী ব্রিজ সংলগ্ন বাজার গ্রাম সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পরবর্তীতে সন্ধ্যা ৭টায় মহৎপুর ঘোষপাড়া সর্বজনীন পূজা মণ্ডপে উপস্থিত হয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির কাছে আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা যুবদলের সদস্য ও কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন এবং যুবদল নেতা মো. আব্দুল কাদেরসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















