1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

ইসরাইলের বিরুদ্ধে ‘ট্রু প্রমিজ-৩’ চালাতে প্রস্তুত ইরান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:১০ অপরাহ্ণ, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৮৪৬ বার পড়া হয়েছে

ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি জানিয়েছেন, ইসরাইল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায়, তাহলে ইরান ‘ট্রু প্রমিজ-৩’ অভিযানের মতো আরেকটি দাঁত-ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

সোমবার তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তার ভাষায়, ‘জায়োনিস্ট শাসনব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয়। বিপরীতে ইরানের শক্তি ইসরাইল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে’।

নারী ও শিশু হত্যাকারী ইসরাইল এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আবদুর রহিম মুসাভি বলেন, ‘তাদের নিজেদের নেতারাও এটা বোঝে যে, তারা এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না। তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী, তাই যেকোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায়’।

আর যদি ‘তারা আবার একটি ‘ট্রু প্রমিজ’ হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তাহলে আমরাও উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি’, যোগ করেন তিনি।

ইরান এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন ট্রু প্রমিজ-ওয়ান’ এবং ‘অপারেশন ট্রু প্রমিজ-টু’ চালায়। যা ছিল ইসরাইলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান।

ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত হানে।

ইরানি কর্মকর্তারা বলেছেন, ওই অভিযানে ইরান তার সামগ্রিক সামরিক সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছিল। তবে এবার ইসরাইল ও তার মিত্ররা ইরানের বড় ধরনের সামরিক সক্ষমতা দেখতে পাবে।

সূত্র: মেহের নিউজ

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

ইসরাইলের বিরুদ্ধে ‘ট্রু প্রমিজ-৩’ চালাতে প্রস্তুত ইরান

আপডেট সময় : ০৬:০৫:১০ অপরাহ্ণ, সোমবার, ২৬ মে ২০২৫