1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন”

কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে নতুন নির্মিত একটি সেপটিক ট্যাংকের ভেতরে নেমে বিষাক্ত গ্যাস ও অক্সিজেন স্বল্পতায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আরও দুজন গুরুতর অসুস্থ হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বরেয়া গ্রামের হাতেম আলী শেখের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বরেয়া গ্রামের সনাতন সরকারের ছোট ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের একমাত্র ছেলে মোঃ আরাফাত (১৬)। আরাফাত স্থানীয় মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

অন্যদিকে, আহতরা হলেন-তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও বরেয়া গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছোট ছেলে গোলাম হোসেন এবং জামাল হোসেন। গুরুতর অসুস্থ অবস্থায় গোলাম হোসেনসহ দুজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জামাল হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ আছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে হাতেম আলী শেখের বাড়ির নতুন সেপটিক ট্যাংকের ভেতরের সেন্টারিংয়ের বাঁশ ও তক্তা খুলতে নিচে নামেন মহানন্দ সরকার ও আরাফাত। ভেতরে অক্সিজেনের তীব্র অভাব ও বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের শ্বাসরুদ্ধ হয়ে যায় এবং তারা ভেতরেই অচেতন হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন গোলাম হোসেনসহ আরও দুজন। এ সময় বিষাক্ত গ্যাসে তারাও অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তাদের মৃত্যু হয়। আহত গোলাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এস এম সেলিম আহমেদ এবং স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে একমাত্র ছেলে আরাফাত ও কর্মক্ষম যুবক মহানন্দকে হারিয়ে তাদের পরিবারে চলছে শোকের মাতম। সন্তানের শোকে আরাফাতের বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। এ মর্মান্তিক ঘটনায় পুরো বরেয়া গ্রামসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২

কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২

আপডেট সময় : ০৭:৩৪:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬