1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ‎যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরা নারী শিশু নির্যাতন আদালত সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক্টরের ধাক্কায় মাছ বিক্রেতা নূর ইসলাম নিহত, এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার কালিগঞ্জে খোকন মোল্লার ফ্রি অ্যাম্বুলেন্স সেবার এক মাস পূর্তি উদযাপন-ড্রাইভারের বেতন প্রদান

কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সোলায়মান মামুন :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় ধলবাড়িয়া ইউনিয়নের রংধনু কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আহমদ শাহ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোমেন, বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী, ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মিজানুর রহমান এবং ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহমান ওসমানী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।

সমাবেশে প্রধান অতিথি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মিজানুর রহমানকে উপস্থিত নেতাকর্মী ও সুধীজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এ সময় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার

কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৮:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬