মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে জনগণের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিচালিত নিজস্ব অর্থায়নের অ্যাম্বুলেন্স সেবা সফলভাবে এক মাস পূর্ণ করেছে।
কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক আমিরুল ইসলাম খোকন মোল্লা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই অ্যাম্বুলেন্স সার্ভিসটি চালু করেছিলেন। এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেই মূলত এই মহৎ উদ্যোগ নেওয়া হয়।
সেবার প্রথম মাস পূর্তি উপলক্ষে অ্যাম্বুলেন্সের নিবেদিতপ্রাণ চালক জামালের হাতে নিজ অর্থায়নে তার মাসিক বেতন ও বিশেষ বোনাস তুলে দেন আমিরুল ইসলাম খোকন মোল্লা। এ সময় চালকের নিষ্ঠা ও সততার প্রশংসা করে তার কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম খোকন মোল্লা বলেন, “মানুষের সেবা করার এই ক্ষুদ্র প্রয়াস ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কৃষ্ণনগরবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে থাকার এই অঙ্গীকারে আমি বদ্ধপরিকর। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসাই আমার মূল শক্তি।”
তিনি আরও জানান, এলাকাবাসীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই অ্যাম্বুলেন্স সার্ভিসটি সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

প্রতিনিধির নাম 













