1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ‎যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরা নারী শিশু নির্যাতন আদালত সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক্টরের ধাক্কায় মাছ বিক্রেতা নূর ইসলাম নিহত, এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার কালিগঞ্জে খোকন মোল্লার ফ্রি অ্যাম্বুলেন্স সেবার এক মাস পূর্তি উদযাপন-ড্রাইভারের বেতন প্রদান

নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নলতা প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের প্রস্তুতি ও সাধারণ মানুষকে সচেতন করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) নলতা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে ৬নং নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। তিনি ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক ও নির্ভুল তথ্যের ভিত্তিতে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা জরুরি। এ জন্য শুমারির সময় সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। তিনি ফ্যামিলি কার্ডের সম্ভাব্য উপকারভোগী নির্বাচন, শুমারি পরিচালনার পদ্ধতি এবং প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি এ কার্যক্রম নিয়ে উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় সভাপতিত্ব করেন ৬নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। তিনি বলেন, নলতা ইউনিয়নের প্রকৃত যোগ্য পরিবারগুলো যেন ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সভায় ফ্যামিলি কার্ড শুমারির উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া, উপকারভোগী নির্বাচনের বিষয় এবং সাধারণ মানুষের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার

নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার

আপডেট সময় : ১০:৪৩:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬