1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ‎যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরা নারী শিশু নির্যাতন আদালত সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক্টরের ধাক্কায় মাছ বিক্রেতা নূর ইসলাম নিহত, এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার কালিগঞ্জে খোকন মোল্লার ফ্রি অ্যাম্বুলেন্স সেবার এক মাস পূর্তি উদযাপন-ড্রাইভারের বেতন প্রদান কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কালিগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ‘রুবাইয়াত-ই-খৈয়াম’-এর অনুবাদক আলহাজ্ব শামসুদ্দিন গাজীর ইন্তেকাল : জানাযা শেষে পানিয়ায় দাপন সম্পন্ন কালিগঞ্জের বিষ্ণুপুরে চেয়ারম্যান পদপ্রার্থী টুটুলের লিফলেট বিতরণ ও কুশল বিনিময়

কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৫২ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক সার ডিলারের গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৮০৩ বস্তা সার জব্দের পাশাপাশি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।

বুধবার (১১ নভেম্বর) মৌতলা ইউনিয়নের সার ডিলার মেসার্স মোজাম্মেল হক, নিবন্ধন নং-সাত ২০০৭/০৮২ এর সীডস্টোর সংলগ্ন বিসিআইসি সার ডিলার মীর্জা মোজাম্মেল হকের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।

অভিযানকালে গোডাউন থেকে মোট ৮০৩ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ডিএপি ৪৮ বস্তা, ইউরিয়া ২৫৮ বস্তা, টিএসপি ১৩৪ বস্তা এবং এমওপি ৩৬৩ বস্তা।

অবৈধভাবে সার মজুদের অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার সংশ্লিষ্ট কৃষি বিভাগের তত্ত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল এবং পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বলেন, অবৈধভাবে সার মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৫৮:৫২ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬