1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ৫০ বছরের পৈতৃক জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক: দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন বিষ্ণুপুরের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সিরাজুল ইসলাম দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মারুফ বিল্লাহ ব্লাড ক্যান্সারে আক্রান্ত জাহিদা খাতুনের বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন মানবিক সহায়তা ঢাকের কাঠি ও সম্প্রীতির সুর: কালিগঞ্জে দুর্গাপূজার মহোৎসবে গোবিন্দ মন্ডলের শারদীয় শুভেচ্ছা কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে

কালিগঞ্জে ৫০ বছরের পৈতৃক জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৪১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা):

সাতক্ষীরার কালিগঞ্জে দীর্ঘ ৫০ বছরের ভোগদখলীয় পৈতৃক জমি জবরদখলের অপচেষ্টা, অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টোনা মৌজায় ঘটে যাওয়া এ ঘটনায় কালিগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রনজিৎ মিস্ত্রি। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা এবং পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন—একই এলাকার মৃত সুপদ মিস্ত্রীর ছেলে নিতাই মিস্ত্রী (৬৫) ও কানাই মিস্ত্রী (৬২), মৃত লক্ষ্মীপদ মিস্ত্রীর ছেলে সুকুমার মিস্ত্রী (২৯), নিতাই মিস্ত্রীর ছেলে শংকর মিস্ত্রী (২৭) এবং কানাই মিস্ত্রীর ছেলে গোপাল মিস্ত্রী (৩৪)।

সরেজমিন ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টোনা মৌজায় অবস্থিত দুই শতক জমি রনজিৎ মিস্ত্রির পৈতৃক সম্পত্তি (যার জে.এল. নম্বর ২১৩, খতিয়ান নম্বর ১৩২, সাবেক দাগ নম্বর ১৮৩ এবং হাল দাগ নম্বর ২৭৪)। রনজিৎ মিস্ত্রির দাবি, তাঁর পরিবার প্রায় ৫০ বছর ধরে উক্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখলের পাঁয়তারা চালিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর (২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদিসহ জমিতে অনধিকার প্রবেশ করেন এবং জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা চালান। এ সময় রনজিৎ মিস্ত্রি ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে চরম বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়। বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা রনজিৎ মিস্ত্রি ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেন। এর পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী রনজিৎ মিস্ত্রি জানান, ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর কোনো প্রতিকার না পেয়ে তিনি কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং পৈতৃক সম্পত্তি রক্ষায় স্থানীয় প্রশাসনের আইনগত হস্তক্ষেপ দাবি করেছেন

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ৫০ বছরের পৈতৃক জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

কালিগঞ্জে ৫০ বছরের পৈতৃক জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় : ১১:০৮:৪১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬