রায়হান হোসেন :
সাতক্ষীরার কালিগঞ্জে পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে এক সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) কালিগঞ্জ উপজেলার ১২ নম্বর মৌতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা (SNUS)’ এর আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
“Enhancing Disability Inclusion through Capacity Building, Advocacy, and OPD Strengthening in Coastal Bangladesh” প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিল ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)’।
অনুষ্ঠানে বক্তারা একক ব্যবহারের প্লাস্টিকসামগ্রী সম্পূর্ণ বর্জন এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ ও পরিবেশবান্ধব নানা সামগ্রী ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্থানীয় জনসাধারণের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সংলাপে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা, সংস্থার প্রকল্প সমন্বয়কারী রুবিয়া খাতুন এবং মৌতলা ইউনিয়ন প্রতিনিধি হাসিনা খাতুন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এছাড়া সংলাপে মৌতলা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিতে এলাকার প্রায় অর্ধশত স্থানীয় অধিবাসী অংশগ্রহণ করেন।
প্রতিনিধির নাম 















