1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

আশাশুনি প্রেসক্লাব সদস্য শরিফুলের মা ও শ্বাশুড়ির দাফন সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১২৬৪ বার পড়া হয়েছে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি প্রেসক্লাবের সদস্য, দৈনিক মুক্তখবর ও দৈনিক রূপান্তর প্রতিদিন উপজেলা প্রতিনিধি এস এম শরিফুল ইসলামের মা ও শ্বাশুড়ির দাফন সম্পন্ন হয়েছে। একই দিনে পরপর দু’জনের মৃত্যুতে পরিবার দুটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মরহুম আব্দুর রউফ সরদারের স্ত্রী ও সাংবাদিক শরিফুল ইসলামের মাতা সালেহা বেগম (৭০) বুধবার সন্ধ্যা সাড়ে টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ ও মস্তিষ্ক সংক্রান্ত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে এক পুত্র, তিন কন্যা, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় ফকরাবাদ ঈদগাহ ময়দানে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, মরহুমার পৌত্র হাফেজ মাওঃ ইব্রাহিম খলিল। এসময় প্রভাষক আব্দুস সামাদ, জায়গীর মহল কলেজের প্রভাষক সরদার আব্দুর সালাম, সাবেক ইউপি সদস্য সরদার আবুল কালাম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ, সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, সাবেক ইউপি সদস্য সৌরভ হোসেন মোড়ল, হাফেজ রুহুল আমিনসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অপরদিকে শরিফুল ইসলামের শ্বাশুড়ি পাইকগাছা উপজেলার কাজী মুছা গ্রামের শিক্ষক নজরুল ইসলাম আউলিয়ার স্ত্রী কদবানু খাতুন (৭০) খুলনা ২৫০ শয‍্যা হাসপাতালে হৃদরোগে মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার সকালে স্ট্রোক জনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ মেয়ে, ২ ছেলে রেখে গেছেন। এদিন বাদ আছর জানাজা নামাজ শেষে মরহুমাকে দাফন করা হয়।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

আশাশুনি প্রেসক্লাব সদস্য শরিফুলের মা ও শ্বাশুড়ির দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৭:৩০:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫