1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের বিষ্ণুপুরে চেয়ারম্যান পদপ্রার্থী টুটুলের লিফলেট বিতরণ ও কুশল বিনিময় কালিগঞ্জে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কুশুলিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী সিরাজুল ইসলামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালিগঞ্জের ফুলতলা মোড়ে নির্মাণকাজের মধ্যেই ফুটপাত দখল, ভোগান্তিতে পথচারীরা কালিগঞ্জে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ‘ঝর্ণা ক্লিনিক’ সিলগালা সঞ্জিব সরকার হত্যা মামলা: ৩ প্রধান আসামির জামিন নামঞ্জুর, রিমান্ড আবেদন সাতক্ষীরা কালিগঞ্জে মাদক চোরাচালান, অপরাধ চক্রের বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বহুমাত্রিক কৌশলগত পর্যালোচনা আশুলিয়ায় ৪০ কারখানায় ছুটি, শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দাপ্তরিক জটিলতার অভিযোগ, তিন মাস বেতন পাননি চিকিৎসক-আইবাস++ ব্যবস্থায় বেতন প্রক্রিয়াকরণ নিয়ে প্রশ্ন, তদন্ত কমিটির গণশুনানি ২ নভেম্বর স্বামীর পাশে দাঁড়িয়ে পানিফল চাষে সংসারের হাল ধরেছেন রেখা মণ্ডল

কালিগঞ্জে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিক মর্যাদাহানির অপচেষ্টা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে কৃষ্ণনগরের রঘুনাথপুরে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে আলতাফ মোড়ল, লোকমান মোড়ল, আক্কাস আলী ও জিয়াদ আলী গাজীর বিরুদ্ধে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের এবং অপপ্রচারের অভিযোগ তুলে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, কাগজপত্র অনুযায়ী মসজিদের ২৩ শতাংশ জমি থাকার কথা থাকলেও বর্তমানে দখলে রয়েছে মাত্র ১১ শতাংশ। তারপরেও দখলকৃত ১১ শতাংশ জমির অংশ মসজিদ প্রাঙ্গন কৌশলে দখলে নেওয়ার চেষ্টা করছেন আলতাফ মোড়ল ও তাঁর সহযোগীরা। তাঁরা আরও অভিযোগ করেন, মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাঁদের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বক্তারা বলেন, আলতাফ মোড়ল ও তাঁর সহযোগীরা মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আদালতে পাঁচটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। পাশাপাশি তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরও দাবি করেন, আলতাফ ও লোকমান মোড়লদের শত বছরের পুরোনো চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে এবং তাঁদের চলাচলও স্বাভাবিক। তা সত্ত্বেও বিভিন্ন স্থানে সহানুভূতি আদায়ের জন্য পথ বন্ধের অভিযোগ তুলে প্রচার চালানো হচ্ছে। তাঁদের অভিযোগ, চলাচলের পথের অজুহাতে মসজিদের জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। যা দুঃখজনক।

মানববন্ধনে বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদ, সহসভাপতি আস ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক আব্দুল খালেকসহ স্থানীয় মুসল্লিরা।

মানববন্ধন থেকে মসজিদের জমি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান, দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিক মর্যাদাহানির অপচেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের বিষ্ণুপুরে চেয়ারম্যান পদপ্রার্থী টুটুলের লিফলেট বিতরণ ও কুশল বিনিময়

কালিগঞ্জে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪৬:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬