1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
রাজনীতি ও ত্যাগের আগুনে পোড়া এক জীবন: ৩১ মামলা ও ২ কোটির ক্ষতি সয়েও জনতার পাশে মৌতলার আলমগীর কালিগঞ্জে বিএনপির ঘরেই বিরোধ, সেই ফাঁকে জামায়াতের বাজীমাত: রাজনীতিতে নতুন মেরুকরণ, ভোটের মাঠে কার লাভ? নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা কালিগঞ্জে নবমীর শারদীয় উৎসবে মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম বাবু কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণের শাড়ি বিতরণ করলেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের বিষ্ণুপুরে ৮ দুর্গামন্দিরে অনুদানের চেক বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী চেয়ারম্যান সাফিয়া পারভীন মাদকমুক্ত বাংলাদেশ গড়ার মিশনে সদ্য বিদায়ী প্রতিমন্ত্রী: দৃষ্টান্ত, দায়বদ্ধতা ও অসমাপ্ত লড়াই কা‌লিগ‌ঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন

পশ্চিমবঙ্গের বিধানসভা দুই দফায় ভোট : মোদীর ১৮ হাজার কোটি বনাম মমতার ডিএ-ভাতা কার্ডে সরগরম বাংলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৪২ অপরাহ্ণ, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৬৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স : 

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বেজে উঠল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের রণদামামা। আজ রোববার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবন থেকে রাজ্যের ২৯৪টি আসনে ভোটের তফসিল ঘোষণা করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বড় ধরনের কোনো সহিংসতা এড়াতে এবং প্রশাসনিক সুবিধার্থে এবার নির্বাচন করা হবে মাত্র দুই দফায়-২৩ এবং ২৯ এপ্রিল। ৪ মে সারা ভারতের ৪টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে একযোগে ফল ঘোষণা করা হবে।

রাজ্যের জেলাভিত্তিক ভৌগোলিক বিন্যাস অনুযায়ী ভোটকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম দফা (২৩ এপ্রিল) উত্তরবঙ্গের সবকটি জেলা (কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ) এবং দক্ষিণবঙ্গের জঙ্গলমহলসহ পশ্চিমের জেলাগুলোতে এই দিনে ভোট হবে।

দ্বিতীয় দফা (২৯ এপ্রিল) হাই-ভোল্টেজ এই দফায় ভোট হবে দক্ষিণবঙ্গের মূল কেন্দ্রে। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণা।

নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্সের ঠিক এক ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক ঝটকায় দীর্ঘদিনের অমীমাংসিত ‘ডিএ’ সমস্যা সমাধানের ঘোষণা দেন। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা (DA) মিটিয়ে দেওয়ার পাশাপাশি তিনি হিন্দু পুরোহিত ও মসজিদের মুয়াজ্জিনদের মাসিক ভাতাও বৃদ্ধি করেন। বিশ্লেষকদের মতে, সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমিত করতে এবং ধর্মীয় মেরুকরণ ঠেকাতে এটি মমতার একটি বড় রাজনৈতিক চাল।

তফসিল ঘোষণার আগের দিন অর্থাৎ শনিবার কলকাতায় পা রেখেই তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গের জন্য ১৮ হাজার ৬৮০ কোটি রুপির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রীর এই বিপুল আর্থিক প্যাকেজ ঘোষণা এবং তৃণমূলের পাল্টা ‘ডিএ’ কার্ড—দুই মিলিয়ে নির্বাচনের আগেই সরগরম কলকাতার রাজপথ।

মোট আসন- ২৯৪টি। ভোটের তারিখ- ২৩ ও ২৯ এপ্রিল। ফলাফল- ৪ মে। মোট ভোটার- প্রায় ৭ কোটি ৪ লাখ। অন্যান্য রাজ্য- কেরালা, তামিলনাড়ু, আসাম ও পন্ডিচেরিতেও একই সাথে নির্বাচন।

একদিকে কেন্দ্রের ‘উন্নয়ন কার্ড’ আর অন্যদিকে রাজ্যের ‘জনহিতকর প্রকল্প’-দুই মেরুর লড়াইয়ে এবার বাংলার ভোটাররা কার পাল্লা ভারী করেন, তার উত্তর মিলবে আগামী ৪ মে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতি ও ত্যাগের আগুনে পোড়া এক জীবন: ৩১ মামলা ও ২ কোটির ক্ষতি সয়েও জনতার পাশে মৌতলার আলমগীর

পশ্চিমবঙ্গের বিধানসভা দুই দফায় ভোট : মোদীর ১৮ হাজার কোটি বনাম মমতার ডিএ-ভাতা কার্ডে সরগরম বাংলা

আপডেট সময় : ০৯:০২:৪২ অপরাহ্ণ, রবিবার, ১৫ মার্চ ২০২৬