1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে রফিকুল চৌধুরী: এক নিঃস্বার্থ মহীরুহের পদতলে আমার গর্বের পৃথিবী কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও কালিগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও ব্যবসার উপকরণ বিতরণ সাতক্ষীরা সদর উপজেলার মোবাশশির হোসাইন কামিল পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কালিগঞ্জে পানি নামে ‘লুটপাটের চিত্র’ কাগজে-কলমে প্রকল্প ‘সফল’, বাস্তবে মরিচা ধরা জঞ্জাল পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব সাতক্ষীরা-ভেটখালি মহাসড়ক উন্নয়ন: অহেতুক উচ্ছেদ আতঙ্কে কুলিয়া বাজারের ব্যবসায়ীরা ও এলাকাবাসী কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নাজিমগঞ্জ বাজারকে আধুনিক ও ব্যবসাবান্ধব করতে চান সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ আমিনুর রহমান মুন্না

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ মে ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী ও ব্যস্ততম বাণিজ্য কেন্দ্র নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আমিনুর রহমান মুন্না।
তিনি দীর্ঘ দিন ধরে সততা, নিষ্ঠা ও নিঃস্বার্থ জনসেবার মাধ্যমে নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান ‘মুন্না ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী শেখ আমিনুর রহমান মুন্না এলাকার একজন দানশীল ও পরোপকারী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।
শেখ আমিনুর রহমান মুন্না ব‌লেন নাজিমগঞ্জ বাজার আমাদের আবেগ ও জীবিকার প্রধান কেন্দ্র। এই বাজারকে আরও আধুনিক, সুশৃঙ্খল এবং সম্পূর্ণ ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরো বলেন আমি উন্নয়নের নতুন অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং বাজারের সার্বিক রূপান্তরের লক্ষ্যে তিনি বেশ কিছু প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো সংকটে তাদের পাশে থাকা আমার কাজ। ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য নিষ্কাশন ও লাইটিং ব্যবস্থার আধুনিকায়ন কর‌বো। ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি জটলামুক্ত ও হয়রানিহীন সুশৃঙ্খল পরিবেশ তৈরি কর‌বো। সকল স্তরের ব্যবসায়ীদের মতামতকে প্রাধান্য দিয়ে একটি সমৃদ্ধ ও স্বচ্ছ জবাবদিহিতামূলক পরিচালনা কমিটি গঠন করবো।
আসন্ন নির্বাচন উপলক্ষে শেখ আমিনুর রহমান মুন্না বাজারের সকল সম্মানিত ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আপনাদের মূল্যবান দোয়া, সহযোগিতা ও সমর্থনই হবে আমার এগিয়ে চলার মূল শক্তি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নাজিমগঞ্জ বাজারকে একটি মডেল বাজারে রূপান্তর করব, ইনশাআল্লাহ।”
উন্নয়ন ও পরিবর্তনের এই অঙ্গীকারে ইতোমধ্যে বাজারের সাধারণ ব্যবসায়ীদের মাঝে শেখ আমিনুর রহমান মুন্নাকে নিয়ে ব্যাপক সাড়া ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, বাজারের সার্বিক উন্নয়নে তাঁর মতো একজন সৎ ও কর্মঠ নেতৃত্বের কোনো বিকল্প নেই।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে

নাজিমগঞ্জ বাজারকে আধুনিক ও ব্যবসাবান্ধব করতে চান সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ আমিনুর রহমান মুন্না

আপডেট সময় : ১২:০২:০৮ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ মে ২০২৬