1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
রাজনীতি ও ত্যাগের আগুনে পোড়া এক জীবন: ৩১ মামলা ও ২ কোটির ক্ষতি সয়েও জনতার পাশে মৌতলার আলমগীর কালিগঞ্জে বিএনপির ঘরেই বিরোধ, সেই ফাঁকে জামায়াতের বাজীমাত: রাজনীতিতে নতুন মেরুকরণ, ভোটের মাঠে কার লাভ? নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা কালিগঞ্জে নবমীর শারদীয় উৎসবে মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম বাবু কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণের শাড়ি বিতরণ করলেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের বিষ্ণুপুরে ৮ দুর্গামন্দিরে অনুদানের চেক বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী চেয়ারম্যান সাফিয়া পারভীন মাদকমুক্ত বাংলাদেশ গড়ার মিশনে সদ্য বিদায়ী প্রতিমন্ত্রী: দৃষ্টান্ত, দায়বদ্ধতা ও অসমাপ্ত লড়াই কা‌লিগ‌ঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন

দেশে ফিরে পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে একটি পরিকল্পনা থাকার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে পরিকল্পনার বিস্তারিত তিনি প্রকাশ করেননি। পরিকল্পনা বাস্তবায়নে দেশের জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি।বৃহস্পতিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান।

পরে বিশেষ একটি বাসে করে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতির মধ্য দিয়ে তিনি পূর্বাচলের জুলাই–৩৬ এক্সপ্রেসওয়ের তিনশ ফুট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করতে তার কয়েক ঘণ্টা সময় লাগে।

সংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে তারেক রহমান যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ১৯৬৩ সালের ভাষণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তাঁরও একটি পরিকল্পনা রয়েছে, যা দেশের মানুষের স্বার্থে প্রণীত।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
তারেক রহমান বলেন, ধর্ম, রাজনৈতিক মত বা সামাজিক পরিচয় নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, তা নিশ্চিত করা জরুরি। তিনি যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিহার করে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, দেশের মানুষের জন্য একটি পরিকল্পনা রয়েছে এবং তা বাস্তবায়নের লক্ষ্যেই এগোনো হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করা তারেক রহমান জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরেছেন। তাঁর মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতি ও ত্যাগের আগুনে পোড়া এক জীবন: ৩১ মামলা ও ২ কোটির ক্ষতি সয়েও জনতার পাশে মৌতলার আলমগীর

দেশে ফিরে পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান

আপডেট সময় : ০৯:৫৪:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫