1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
নাজিমগঞ্জ বাজারকে আধুনিক ও ব্যবসাবান্ধব করতে চান সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ আমিনুর রহমান মুন্না কালিগঞ্জে বিদ্যুৎ সংকটে পানির ফিল্টারে উপচে পড়া ভিড়, চাহিদামতো পানি সরবরাহ বন্ধ কালিগঞ্জে সর্বোকালের সেরা লোডশেডিং ও লো-ভোল্টেজ ডিজিএম-এর অপসারণ চেয়ে মানববন্ধন কালিগঞ্জে যথাযোগ্য মর্যদায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপিত মেজর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মহিলা মেম্বার পদপ্রার্থী দিলরুবা পারভীন (ডলি) কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে কোরবানী মাংস বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্টার নিউজের সাব-এডিটর গাজী কাইয়ুমের ঈদ শুভেচ্ছা ত্যাগের মহিমায় খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শেখ গোলাম মোস্তফা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন : ঈদ শুভেচ্ছা বার্তায় কাজী ইউসুফ কবির

কালিগঞ্জে চামড়ার দাম কম, আবার পাচারের ঝুকি!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ১৪২৩ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

কালিগঞ্জে চামড়ার দাম কম, আবার পাচারের ঝুকি! এমন শঙ্কার মধ্যে চামড়া বেচাকেনা চলছে।  শ্রীকলা মহিলা দাখিল মাদ্রাসায় আজ (৭জুন) শনিবার সরেজমিন দেখা গেছে, বিক্রেতারা সরকার নির্ধারিত দরে দাম পাচ্ছেনা।  ক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত দামে কিনে বিক্রি করলে ঐদাম পাব কিনা জানিনা। একারনে আমরা চামড়া কেনার সময় দর কষাকষি করে নেওয়ার চেষ্টা করছি। স্থানীয়ভাবে বড় গরুর কাঁচা চামড়া ৭০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং ছোট গরুর চামড়া ৪০০ থেকে ৭০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তারপরেও কম দামে বেচাকেনার মধ্যে থাকছে পাচারের ঝুকি।

তবে এবার ঈদে অধিকাংশ চামড়া স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা সংগ্রহ করার চেষ্টা করেছে। তারা প্রাথমিক ভাবে চামড়ায় লবন দিয়ে সংরক্ষণ করছে পরে সুবিধামত সময় চামড়া বিক্রি করবে বলে জানাগেছে। এক্ষেত্রে তারা আগে থেকে চামড়া সংরক্ষনের জন্য লবন কিনে রেখেছে। এর পাশাপাশি সরকারীভাবে ফ্রি লবন ফ্রি পেয়েছে।

কালিগঞ্জে মাদ্রাসার মোড়ে দেখা গেছে, কয়েকজন স্থানীয় ব্যবসায়ী রাস্তায় বসে চামড়া সংগ্রহ করছেন। তারা বলছেন প্রতিটি চামড়া ৫০০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকার মধ্যে কিনছি। লবণ, শ্রমিকসহ অন্যান্য খরচ মিলে প্রতিটি চামড়ায় অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা খরচ হচ্ছে।

এবার কোরবানী করেছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজওয়ান আহম্মেদ। তিনি বলেন, ‘সরকার নির্ধারিত চামমড়ার দাম পাচ্ছিনা। তবে চামড়া যাতে নষ্ট না হয় সে ব্যাপারে আমরা সতর্ক। সঠিকভাবে যাতে সংরক্ষণ হয় বা কেনাবেচা হয় সে দিকে আমরা খেয়াল রাখছি। সাথে সাথে পাচার হয়ে যাতে ভারতে না যায় সে ব্যাপারেও আমরা খেয়াল রাখছি।

এবার কোরবানীর ঈদে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা।

এ ছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাজিমগঞ্জ বাজারকে আধুনিক ও ব্যবসাবান্ধব করতে চান সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ আমিনুর রহমান মুন্না

কালিগঞ্জে চামড়ার দাম কম, আবার পাচারের ঝুকি!

আপডেট সময় : ০৮:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫