1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ওসি অপসারণের দাবি; বিক্ষোভে উত্তাল কৃষ্ণনগর কালিগঞ্জে এনসিপির বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কালিগঞ্জের জাফরপুরে চলাচলের পথ অবরুদ্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কালিগঞ্জে ট্র্যাজেডি: মেয়ে কবরস্থ হওয়ার ১২ ঘণ্টার ব্যবধানে প্রাণ হারালেন বাবা কালিগঞ্জের নলতায় ঘোষ ডেয়ারিতে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নলতার ইছাপুর বায়তুল মামুর মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার কালিগঞ্জে কালভার্ট নির্মাণে বাইপাসের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে, সংস্কারের দাবি হরমুজ প্রণালী নিয়ে সংঘাতের অবসান? চুক্তির খুব কাছে ইরান ও যুক্তরাষ্ট্র ট্রাম্পের হুঁশিয়ারি: চুক্তিতে না এলে ইরানে হবে ‘ভয়াবহ ও উচ্চপর্যায়ের’ হামলা কালিগঞ্জে অবরুদ্ধ এক পরিবার: চলাচলের পথ বন্ধ করে প্রাচীর, কয়েক বছর ধরে মানবেতর জীবন

কালিগঞ্জের জাফরপুরে চলাচলের পথ অবরুদ্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামে চলাচলের রাস্তায় প্রাচীর নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে অভিযুক্ত লিপি খাতুনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১১ মে (রবিবার) বিকেলে জাফরপুর এলাকায় তেঁতুলিয়া এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তারালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মোঃ আজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তারালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এস.এম সেলিম আহমেদ, শওকাত হোসেন মোল্লা, এবং মনিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে মোঃ আজিবর রহমানের বলেন গ্রামের প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারের দীর্ঘ ৪০-৫০ বছরের চলাচলের পথে অভিযুক্ত লিপি খাতুন (স্বামী: মজিবর রহমান) জোরপূর্বক প্রাচীর নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এস.এম সেলিম আহমেদ লিপি খাতুন একজন “ভূমি সন্ত্রাসী ও মামলাবাজ” হিসেবে অভিহিত করে বলেন, তার অন্যায়ের প্রতিবাদ করলে তিনি গ্রামাবাসীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন বলে মানববন্ধনে দাবি করা হয়।

বক্তারা অনতিবিলম্বে চলাচলের পথ থেকে অবৈধ বাধা অপসারণ এবং অভিযুক্ত লিপি খাতুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাধারণ মানুষ যেন আর কোনো মিথ্যা মামলার শিকার না হয়, সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

উক্ত মানববন্ধনে ভুক্তভোগী ৫০টি পরিবারের সদস্যসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ওসি অপসারণের দাবি; বিক্ষোভে উত্তাল কৃষ্ণনগর

কালিগঞ্জের জাফরপুরে চলাচলের পথ অবরুদ্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৯:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬