1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

মেজর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর ররহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০ মে নলতা কলেজ প্রাঙ্গণে বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক শহিদুল আলমের নেতৃত্বে জিয়ার সৈনিকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ জিয়ার মানবিক আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ শাখার ১৪ জন চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। এতে ১৫ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আবু মাসুদ, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ সিদ্দিকী, শিক্ষাবিদ অলিউর রহমান, এসডিএফের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

মেজর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০৩:৫৪:১৯ অপরাহ্ণ, শনিবার, ৩০ মে ২০২৬