1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে মৌ-বাক্স ও রাণী মৌমাছি বিতরণ তড়িঘড়ি করে কাজ শুরু ; কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির সংবাদ প্রকাশের পর তোলপাড় তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা তেহরানের হুঁশিয়ারি: ‘আঙুল ট্রিগারেই আছে’, তবে স্থায়ী শান্তিতে আগ্রহী ইরান লেবাননে নিহত রেমিট্যান্স যোদ্ধা  নাহিদুলের বাড়িতে ইউএনও শ্রীউলার ভাঙ্গন কবলিত হাজরাখালী ভেড়ী বাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার কালিগঞ্জে ওয়াকফ এস্টেটের জমি জবরদখল ও দোকানঘর ভাঙচুরের অভিযোগ কালিগঞ্জে ভূমিহীনদের হুমকির অভিযোগ; সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা বিনামূল্যে নলতায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ল্যাবরেটরি টেস্টের উদ্বোধন

কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে কোদালের কোপে নারীসহ ৫ জন রক্তাক্ত জখম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খাজাবাড়িয়া গ্রামে চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের কোদালের কোপে একই পরিবারের নারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহতরা হলেন খাজাবাড়িয়া গ্রামের জিয়াদ মোড়লের ছেলে মোকছেদ মোড়ল (যার মাথায় কোদালের কোপে গুরুতর জখম হয়েছে), মজনু মোড়লের ছেলে নাজমুল এবং মোকছেদ মোড়লের স্ত্রী আছিয়া খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাজাবাড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র কোদাল ও দা‌ নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ধারালো কোদাল ও দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে মোকছেদ মোড়ল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে নাজমুল ও আছিয়া খাতুনকেও কুপিয়ে জখম করা হয় সা‌থে সা‌থে আরো কয়েকজন আহত হয়

ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, এই বর্বরোচিত হামলায় সরাসরি অংশ নেন আব্দুল জব্বারের তিন ছেলে আব্দুস ছালাম (৩৫), হারুন (২৮) ও আব্দুল্লাহ (৩২)। এছাড়াও হামলায় সহযোগিতা করেন মোরশেদের ছেলে সফিকুল (৩২), আব্দুল বারির ছেলে ইয়াছিন (৩২) এবং সাবিনার ছেলে স্বাধীন (২০)।
আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এই ঘটনার পর খাজাবাড়িয়া এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে মৌ-বাক্স ও রাণী মৌমাছি বিতরণ

কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে কোদালের কোপে নারীসহ ৫ জন রক্তাক্ত জখম

আপডেট সময় : ০৯:৩৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬