1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ বিএনপি নেতা সৈয়দ হাসনাত আলীর ইন্তেকাল, দুদলীতে জানাজা অনুষ্ঠিত কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিগঞ্জে সংবাদ সম্মেলন – নিজের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ ও মিথ্যাচারের অভিযোগ কালিগঞ্জ থানা পরিদর্শনে এসপি আবু সাহেল: দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা কালিগঞ্জে তৃণমূলে ক্ষোভ: শত শত বিএনপি নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি, তানাহলে সুযোগ নিতে পারে জামায়াত-নিষিদ্ধ সংগঠন! গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবিস্মরণীয় জয়যাত্রা: সেমিফাইনালে প্রতিপক্ষ বরিশাল, খুদে ফুটবলারদের অভিনন্দন জানালেন এমপি রবিউল বাশার চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: বিএনপি নেতা গোলাম মোস্তফার অভিনন্দন কালিগঞ্জে ধলবাড়িয়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক বিশেষ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত ধলবাড়িয়ায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত : আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাম মোস্তফার নাম ঘোষণা

কালিগঞ্জের তারালীতে ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা- “এটি মেহনতি ও মজলুম মানুষের জনসভা”-ডা. শহিদুল আলম 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬৩ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী : 

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তারালী মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম। সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাৎ হোসেন, আশাশুনি বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল হক, কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহম্মেদ পুটু, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শহিদুল আলম বলেন, “আজকের এই জনসভা মেহনতি মানুষের জনসভা, মজলুম মানুষের জনসভা। আর মজলুম মানুষের সঙ্গে আল্লাহ তায়ালা আছেন।”

তিনি আরও বলেন, “আমি সবকিছু ছেড়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের সাথেই থাকবো। আপনারা আমার বুকের ভেতরে আছেন, আমিও আপনাদের বুকের ভেতরে থাকতে চাই।”

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। আমাদের নির্বাচনের পথ হবে সহজ ও সরল। যদি কোথাও বাধা আসে, আমরা তা পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাব।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী ১২ তারিখ আমাদের মূল লক্ষ্য ভোটকেন্দ্রে যাওয়া। সবাই সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। নিজেরা যাবেন, সঙ্গে ভাই-বোন, আত্মীয় স্বজনদেরও নিয়ে যাবেন।”

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে ডা. শহিদুল আলম বলেন, “সনাতন ধর্মের ভাই-বোনদের বলতে চাই-আপনারা দেশের মূলধারায় ফিরে এসে ভাই-বোনের সম্পর্ক নিয়ে বসবাস করবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি।”

জনসভায় বিভিন্ন বয়সী মানুষ, নারী ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, মানবিকতা ও মানুষের পাশে থাকার কারণে ডা. শহিদুল আলম এলাকায় একজন আস্থার প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জ বিএনপি নেতা সৈয়দ হাসনাত আলীর ইন্তেকাল, দুদলীতে জানাজা অনুষ্ঠিত

কালিগঞ্জের তারালীতে ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা- “এটি মেহনতি ও মজলুম মানুষের জনসভা”-ডা. শহিদুল আলম 

আপডেট সময় : ০৭:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬