1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জের তারালীতে ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা- “এটি মেহনতি ও মজলুম মানুষের জনসভা”-ডা. শহিদুল আলম 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
  • ৮২৯ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী : 

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তারালী মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম। সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাৎ হোসেন, আশাশুনি বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল হক, কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহম্মেদ পুটু, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শহিদুল আলম বলেন, “আজকের এই জনসভা মেহনতি মানুষের জনসভা, মজলুম মানুষের জনসভা। আর মজলুম মানুষের সঙ্গে আল্লাহ তায়ালা আছেন।”

তিনি আরও বলেন, “আমি সবকিছু ছেড়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের সাথেই থাকবো। আপনারা আমার বুকের ভেতরে আছেন, আমিও আপনাদের বুকের ভেতরে থাকতে চাই।”

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। আমাদের নির্বাচনের পথ হবে সহজ ও সরল। যদি কোথাও বাধা আসে, আমরা তা পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাব।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী ১২ তারিখ আমাদের মূল লক্ষ্য ভোটকেন্দ্রে যাওয়া। সবাই সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। নিজেরা যাবেন, সঙ্গে ভাই-বোন, আত্মীয় স্বজনদেরও নিয়ে যাবেন।”

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে ডা. শহিদুল আলম বলেন, “সনাতন ধর্মের ভাই-বোনদের বলতে চাই-আপনারা দেশের মূলধারায় ফিরে এসে ভাই-বোনের সম্পর্ক নিয়ে বসবাস করবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি।”

জনসভায় বিভিন্ন বয়সী মানুষ, নারী ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, মানবিকতা ও মানুষের পাশে থাকার কারণে ডা. শহিদুল আলম এলাকায় একজন আস্থার প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জের তারালীতে ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা- “এটি মেহনতি ও মজলুম মানুষের জনসভা”-ডা. শহিদুল আলম 

আপডেট সময় : ০৭:৫৪:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬