সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় কৃষ্ণনগরের কিষান মজদুর ইউনাইটেড একাডেমি ফুটবল মাঠে টুর্নামেন্টের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় কদমতলা পিডিকে মিতালী সংঘ ও শ্যামনগর ফুটবল একাডেমি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্ট। কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, সদস্য সচিব আশেক এলাহী মুন্না, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম আফজাল হোসেন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মিলন শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ও আইয়ুব আলী গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
খেলাকে কেন্দ্র করে বিকেল থেকেই মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি উপভোগ করেন উপস্থিত ক্রীড়াপ্রেমীরা।
শেষ পর্যন্ত আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে কদমতলা পিডিকে মিতালী সংঘ ১-০ গোলে শ্যামনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকোর স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট
-
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ থেকে - আপডেট সময় : ১০:২৬:৪৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
- ১০৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















