1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

৫৫ বছরের জনসম্পৃক্ততার দাবি, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে বর্তমান চেয়ারম্যান

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রাজনীতি ও স্থানীয় জনপ্রতিনিধিত্বে গাজী পরিবারের দীর্ঘ উপস্থিতি রয়েছে। ১৯৭৭ সাল থেকে বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের নেতৃত্বে থাকা এই পরিবারের ধারাবাহিকতার বর্তমান প্রতিনিধি আলহাজ্ব গাজী শওকাত হোসেন। ২০২১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এবারও তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।

গাজী পরিবারের স্থানীয় রাজনৈতিক পথচলার সূচনা গাজী শওকাত হোসেনের প্রয়াত পিতা ও সাবেক চেয়ারম্যান গাজী খোরশেদ আলমের মাধ্যমে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে পরিবারটির সদস্যরা ইউনিয়ন পরিষদের নেতৃত্ব ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

পরিবারটির দাবি, ১৯৭৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ৪৮ বছরের সময়কালে প্রায় ৩৭ বছর বিভিন্ন মেয়াদে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নেতৃত্ব বা দায়িত্বের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল। দীর্ঘ এই সময়ে রাজনৈতিক পরিবর্তন ও নানা প্রতিকূলতার মধ্যেও তারা স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন গাজী শওকাত হোসেন। নির্বাচনের ফল অনুযায়ী তিনি ৫ হাজার ৩৮৩ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী সজল মুখার্জী পান ৪ হাজার ২৭৬ ভোট। ফলে শওকাত হোসেন ১ হাজার ১০৭ ভোটের ব্যবধানে জয় পান।

বর্তমান চেয়ারম্যান হিসেবে গাজী শওকাত হোসেনের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরা হচ্ছে। তাঁর দাবি, বর্তমানে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৪৯টি রাস্তার নির্মাণ ও সংস্কারকাজ চলমান রয়েছে।

ধলবাড়িয়া ইউনিয়নের সামাজিক বাস্তবতায় হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের সহাবস্থানও স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। চেয়ারম্যানের সমর্থকদের দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে শওকাত হোসেন ভূমিকা রেখে চলেছেন।

আগামী নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন গাজী শওকাত হোসেন। নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করার পাশাপাশি ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদকে আধুনিক ও ডিজিটাল সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

গাজী শওকাত হোসেন বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করব। পাশাপাশি ইউনিয়নবাসীর জন্য আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করব।”

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন

আপডেট সময় : ০৯:১১:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬