1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে জিয়া পরিষদের নতুন কমিটি গঠিত: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক, শিমুল সাংগঠনিক তালা উপজেলার গোনালী নলতা বিলের খাল কাটার মাটি ইটভাটায়: আইন অমান্যের অভিযোগ সকাল ৮টায় আর্জেন্টিনার ম্যাচ, দলে ৯ পরিবর্তন, মেসি ছাড়া মুল একাদশ, বেঞ্চের খেলোয়াড় সুযোগ পাবেন আজ কালিগঞ্জের মাদকা‌টি গ্রা‌মে ঐতিহ্যবাহী ‘ঘৌড় দৌড় প্রতিযোগিতা’: হাজার হাজার মানুষের ঢল নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন কালিগঞ্জের আব্দুল হালিম বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোবিন্দপুর : কালিগঞ্জে মোড়ে মোড়ে ফুটবল প্রেমীদের উৎসবের জোয়ার স্মৃতির পটে চিত্রনায়িকা দিতি: এক সোনালী অধ্যায়ের মায়াবী প্রতিচ্ছবি বিদেশ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ ফিলিপাইনে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: উপকূলীয় এলাকায় বড় ধরনের ভূ-তাত্ত্বিক পরিবর্তন সম্পাদকীয় : সাংবাদিকতার সংকট ও নিরপেক্ষতার দায়বদ্ধতা

সকাল ৮টায় আর্জেন্টিনার ম্যাচ, দলে ৯ পরিবর্তন, মেসি ছাড়া মুল একাদশ, বেঞ্চের খেলোয়াড় সুযোগ পাবেন আজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর এই ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। প্রথম দুই ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হারিয়ে ইতোমধ্যে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে লিওনেল স্কালোনির দল। ফলে আজকের ম্যাচে একাদশে বড় রদবদল এনে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন কোচ।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি নিশ্চিত করেছেন, দলের অধিনায়ক ও মহাতারকা লিওনেল মেসি আজ শুরুর একাদশে থাকছেন না, তিনি খেলবেন বদলি হিসেবে। তবে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে জাল অক্ষত রাখা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস আজকেও শুরু থেকেই পোস্টের নিচে থাকবেন। রক্ষণভাগে আজ বড় চমক হিসেবে থাকছেন জুলিয়ানো সিমেওনে। তাঁর সঙ্গে রক্ষণভাগের অন্য তিন পজিশনে খেলবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তালিয়াফিকো।

মাঝমাঠে আজ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে জিওভানি লো সেলসোর। একাদশে ফিরছেন এসেকিয়েল পালাসিওস। অন্যদিকে অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় আজকের ম্যাচে কার্ডের ঝুঁকিতে আছেন লিয়ান্দ্রো পারেদেস, তবে নকআউটের আগে তাকেও আজ শুরু থেকেই খেলাচ্ছেন স্কালোনি। আর মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের সংযোগ ঘটাতে খেলবেন তরুণ নিকো পাস।

স্কালোনির প্রথম পছন্দ না হলেও আজ আক্রমণভাগে একসঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস। মূলত গত বছরের সেপ্টেম্বর থেকে গোলখরায় ভুগতে থাকা এই দুই স্ট্রাইকারকে ফর্মে ফেরানো এবং নকআউটের আগে নতুন কম্বিনেশন যাচাই করাই কোচের মূল লক্ষ্য।

আজকের ম্যাচের ফলের ওপর আর্জেন্টিনার পরবর্তী পর্বের ভাগ্য নির্ভর করছে না। আগামী ৪ জুলাই মায়ামিতে শেষ বত্রিশের ম্যাচে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ কেপ ভার্দের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নকআউট পর্বের সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মূল খেলোয়াড়দের চোটমুক্ত রাখা এবং বাকিদের ম্যাচ প্র্যাকটিস দেওয়াই আজ আর্জেন্টিনার মূল পরিকল্পনা।

এমিলিয়ানো মার্তিনেস, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাস, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে জিয়া পরিষদের নতুন কমিটি গঠিত: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক, শিমুল সাংগঠনিক

সকাল ৮টায় আর্জেন্টিনার ম্যাচ, দলে ৯ পরিবর্তন, মেসি ছাড়া মুল একাদশ, বেঞ্চের খেলোয়াড় সুযোগ পাবেন আজ

আপডেট সময় : ০৭:৩৪:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ জুন ২০২৬