1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে ট্র্যাজেডি: মেয়ে কবরস্থ হওয়ার ১২ ঘণ্টার ব্যবধানে প্রাণ হারালেন বাবা

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূ সাজিদা হত্যাকাণ্ডের শোক ও বিচার না পাওয়ার আক্ষেপ নিয়ে না-ফেরার দেশে চলে গেলেন পিতা কেরামত আলী মোল্লা (৭০)। রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেয়ে কবরস্থ হওয়ার ১২ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নিহতের ভাই আব্দুল খালেক অভিযোগ করেন, তার বোন সাজিদা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, এজাহারে শুরুতে ৫ জনকে অভিযুক্ত করা হলেও পরবর্তীতে রহস্যজনকভাবে ৩ জনের নাম বাদ দিয়ে মাত্র ২ জনকে আসামি করা হয়েছে। আব্দুল খালেকের দাবি, মামলার মূল আসামিদের আড়াল করতেই রহস্যজনকভাবে এই নাম কর্তন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সাজিদা হত্যাকাণ্ডের মামলায় মূল আসামিদের বাদ দেওয়ার খবরটি শোনার পর থেকেই ভেঙে পড়েন বৃদ্ধ পিতা কেরামত আলী মোল্লা। মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি আক্ষেপ করে স্বজনদের উদ্দেশ্যে বলেন, “আমার মেয়ে হত্যাকাণ্ডের বিচার আমি পাবো না!” এই মানসিক যন্ত্রণা থেকেই তিনি স্ট্রোক করেন এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যু বরণ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৮ মে) রাতে কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা গ্রামে শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয় সাজিদা খাতুনের (৩৫)। নিহত সাজিদা ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী। নিহতের পরিবারের দাবি, এটি দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের জের ধরে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মেয়ের কবরের মাটি শুকানোর আগেই বাবার মৃত্যুতে রঘুনাথপুর ও চন্ডীতলা গ্রামে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ এই জোড়া মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সাজিদা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে ট্র্যাজেডি: মেয়ে কবরস্থ হওয়ার ১২ ঘণ্টার ব্যবধানে প্রাণ হারালেন বাবা

আপডেট সময় : ০৯:৪০:১০ অপরাহ্ণ, রবিবার, ১০ মে ২০২৬