1. tusu0x1@gmail.com : :
  2. ovawp@ova-tools.top : ova_wp :
  3. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ১৬০ শিশুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবন, বৃষ্টিতে কাদাপথ; নতুন ভবন কবে হবে? নেপালের রাশুয়ার বন্যার পানি কি তেঁতুলিয়ায় ঢুকছে? গুজবের নেপথ্যে আসল ঘটনা কি? কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা-থানায় লিখিত অভিযোগ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নূর ইসলাম ইন্তেকাল করেছেন কালিগঞ্জে সার ডিলারকে জরিমানা-সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অফিশিয়াল ক্যাশ মেমোর পরিবর্তে সাদা কাগজে হাতে লেখা রসিদ দেওয়ার গুরুতর অভিযোগ কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু

কালিগঞ্জে কালভার্ট নির্মাণে বাইপাসের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে, সংস্কারের দাবি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৪১২ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ থেকে :

সাতক্ষীরা-কালিগঞ্জ-শ্যামনগর সড়কের কালিগঞ্জ সদর সংলগ্ন এলাকায় কালভার্ট নির্মাণের ধীরগতি এবং নামমাত্র বাইপাস সড়কের চরম অব্যবস্থাপনায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সাতক্ষীরা-ভেটখালী সড়কের রহিমপুর ঈদগাহ মোড় থেকে মোসলেমের হাট এলাকা পর্যন্ত সংযোগ সড়কের অবস্থা বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সাতক্ষীরা ও শ্যামনগরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কের ভায়া বাজার গ্রাম রহিমপুর ঈদগাহ সংলগ্ন কালভার্টটি পুনর্নির্মাণের কাজ চলছে ধীরগতিতে। বিকল্প হিসেবে পাশে একটি বাইপাস সড়ক তৈরি করা হলেও সেটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণে বাইপাস সড়কে হাঁটু সমান কাদা ও পানি জমেছে। সড়কের মাঝখানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় চালকরা দূর থেকে গভীরতা বুঝতে পারছেন না। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক কাদার গর্তে আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করেছে।

সড়কটি দিয়ে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও শত শত ইজিবাইক চলাচল করে। বর্তমানে মূল সড়ক বন্ধ থাকায় এবং বাইপাস কর্দমাক্ত হয়ে পড়ায় সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলেরও উপায় নেই। বাধ্য হয়ে পথচারীরা পাশের দোকানের বারান্দা দিয়ে যাতায়াত করছেন। স্থানীয়দের অভিযোগ, ফুলতলা মোড় থেকে সামান্য সামনে এই নির্মাণাধীন কাজের কোনো তথ্য সংবলিত সাইনবোর্ড বা ঠিকাদারের হদিস নেই।

ভয়াবহ এই জনদুর্ভোগ সত্ত্বেও স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কিংবা সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোনো তদারকি না থাকায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা ঠিকাদারের পক্ষ থেকে কাদা সরানোর বা ইট-খোয়া দিয়ে চলাচলের উপযোগী করার কোনো উদ্যোগ গত কয়েক দিনেও দেখা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা ও আটকে পড়া পরিবহনের চালকরা জানান, “বাইপাস সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত এই কর্দমাক্ত রাস্তাটি সংস্কার করে যান চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবেন—এমনটাই প্রত্যাশা করছেন কালিগঞ্জের ভুক্তভোগী সাধারণ মানুষ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ১৬০ শিশুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবন, বৃষ্টিতে কাদাপথ; নতুন ভবন কবে হবে?

কালিগঞ্জে কালভার্ট নির্মাণে বাইপাসের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে, সংস্কারের দাবি

আপডেট সময় : ০৮:২৭:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬