1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

সাদপুরে এসপিএল টি-২০ ক্রিকেট: চ্যাম্পিয়ন নওয়াবেগী সাবা ওরিয়েন্স

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৮৩৯ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাদপুরে অত্যন্ত বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘এসপিএল (SPL) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় সিজন। সোমবার (২৫ মে) ঐতিহ্যবাহী সাদপুর মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের জমজমাট ফাইনালে ভাই ভাই ক্রিকেট একাদশকে বড় ব্যবধানে হারিয়ে দাপটের সাথে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নওয়াবেগী সাবা ওরিয়েন্স ক্রিকেট একাদশ। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত স্থানীয় ঐতিহ্যবাহী সংগঠন ‘সাদপুর ক্রীড়া পরিষদ’ এই ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।

ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নওয়াবেগী সাবা ওরিয়েন্সের অধিনায়ক জয়। নির্ধারিত ওভারের খেলায় তারা ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৬ রানের একটি বড় স্কোর দাঁড় করায়। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নওয়াবেগীর বোলারদের তোপের মুখে পড়ে ভাই ভাই ক্রিকেট একাদশ সাদপুর। মাত্র ৬ ওভারে ১৭ রানেই অলআউট হয়ে যায় তারা। ফলে একপেশে ও দাপুটে জয়ে শিরোপা ঘরে তোলে নওয়াবেগী সাবা ওরিয়েন্স।

টুর্নামেন্ট জুড়ে ও ফাইনাল ম্যাচে দারুণ পারফর্ম করা খেলোয়াড়দের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। ম্যান অব দ্য ম্যাচ জামিরুল, ম্যান অব দ্য টুর্নামেন্ট আশিক, সর্বোচ্চ রান সংগ্রাহক জামিরুল সেরা ব্যাটসম্যান আশিক সেরা বোলার এনামুল সেরা ফিল্ডার আশিক বিশেষ পুরস্কার (হ্যাটট্রিক ছক্কা) জামিরুল (টানা ৩টি ছক্কা মারার জন্য বিশেষ পুরস্কার পান)।

খেলা শেষে মাঠেই এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৮নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের সদস্য ডাঃ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন ‘গরিবের ডাক্তার’ নামে খ্যাত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শহিদুল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্তারুজ্জামান বাপ্পি (যুগ্ম আহ্বায়ক, কালিগঞ্জ উপজেলা বিএনপি) আজিজুর রহমান (চেয়ারম্যান, নলতা ইউনিয়ন পরিষদ) হাবিবুর রহমান (প্রধান শিক্ষক) ইকবাল হোসেন (সেক্রেটারি, দলিল লেখক সমিতি) জাহাঙ্গীর আলম (ডিজিএম, পল্লী বিদ্যুৎ) এর আগে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আজিজ আহমেদ পুটু এবং বিএনপি নেতা আক্তারুজ্জামান বাপ্পি।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন সাদপুর ক্রীড়া পরিষদের সভাপতি কুরবান, সেক্রেটারি হাবিবুর রহমান এবং মোঃ শরিফুল হাসান। ফাইনাল ম্যাচটিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসুম হোসেন ও আব্দুস সামাদ। খেলাটিতে মাঠজুড়ে বাড়তি প্রাণ ও দর্শক-উদ্দীপনা সৃষ্টি করেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন, এম আর মোস্তাক এবং সিরাজুল ইসলাম রিয়াজুল। তাদের প্রাণবন্ত ও আকর্ষণীয় ধারাভাষ্য দর্শকদের দারুণভাবে মোহিত করে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

সাদপুরে এসপিএল টি-২০ ক্রিকেট: চ্যাম্পিয়ন নওয়াবেগী সাবা ওরিয়েন্স

আপডেট সময় : ০৭:৪৭:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬