1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন” কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানযাত্রী নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:০২ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ৮৬৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ইঞ্জিনভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে ওই ব্যক্তি একটি ইঞ্জিনভ্যানে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটি থেকে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকা মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
দিনের আলোতে ব্যস্ততম সড়কে ঘটিত এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় তীব্র শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত আসছে………
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস?

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানযাত্রী নিহত

আপডেট সময় : ০২:১৬:০২ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬