সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ইঞ্জিনভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে ওই ব্যক্তি একটি ইঞ্জিনভ্যানে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটি থেকে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকা মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
দিনের আলোতে ব্যস্ততম সড়কে ঘটিত এই ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় তীব্র শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত আসছে………