1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে ১৭ কেন্দ্রে ১৪৪ ধারা জারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৪৪ অপরাহ্ণ, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলায় আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার এক আদেশের মাধ্যমে এই বিধিনিষেধ আরোপ করেন।

আদেশে জানানো হয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার নির্ধারিত ১৭টি পরীক্ষা কেন্দ্রে এই আদেশ বলবৎ থাকবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আদেশের মাধ্যমে এই বিধিনিষেধে বলা হয়েছে যে, পরীক্ষার্থী, পরিদর্শক এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কেউ কোনো প্রকার অস্ত্র, গোলাবারুদ বা বিষ্ফোরক দ্রব্য বহন করতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোনো ধরনের মাইকিং, মাইক্রোফোন বা উচ্চ শব্দ সৃষ্টি করা যাবে না। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আওতাভুক্ত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবার সাতক্ষীরা জেলার মোট ১৭টি কেন্দ্রে ৮ হাজার ৫০২ জন পরীক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে আশাশুনি উপজেলায় ৩টি, কলারোয়ায় ২টি, কালিগঞ্জে ২টি, তালায় ৪টি, দেবহাটায় ১টি, শ্যামনগরে ২টি এবং সাতক্ষীরা সদরে ৩টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব থেকে শেষ হওয়ার পরবর্তী ৩০ মিনিট পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। কোনো ব্যক্তি এই আদেশ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে ১৭ কেন্দ্রে ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৫:২০:৪৪ অপরাহ্ণ, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬