1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

মহান একুশ মানে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান: হাফেজ মুহাঃ রবিউল বাশার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ণ, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
  • ৮০৮ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

মহান স্বাধীনতা দিবস ও আন্তর্জার্তিক মার্তৃভাষা দিবসের চেতনায় অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাঃ রবিউল বাশার। তিনি বলেন –শহীদদের আত্মত্যাগ আমাদের ন্যায় ও সত্যের পথে অটল থাকার শিক্ষা দেয়। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি নির্মুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে শনিবার ২১ (ফেব্রুয়ারী) বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবি উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাঃ রবিউল বাশার।

তিনি আরও বলেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বাংলা ভাষার মর্যদা রক্ষায় আত্নোৎসর্গকারী ভাষা শহীদদের ত্যাগের বিনিময়েই আমারা আজ স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। মাতৃভাষার প্রতি ভালবাসা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে আমাদের শিক্ষা, সাংস্কৃতি ও দৈনন্দিন জীবনে বাংলা ভাষার সঠিক চর্চা ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে পারলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শংকর কুমার দে।

এসময় আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক প্রফেসর সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রেদওয়ার ফেরদাউস রনি এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মহান একুশে উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

মহান একুশ মানে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান: হাফেজ মুহাঃ রবিউল বাশার

আপডেট সময় : ০৬:৫৪:৫১ অপরাহ্ণ, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬