1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মহিলা মেম্বার পদপ্রার্থী দিলরুবা পারভীন (ডলি) কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে কোরবানী মাংস বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্টার নিউজের সাব-এডিটর গাজী কাইয়ুমের ঈদ শুভেচ্ছা ত্যাগের মহিমায় খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শেখ গোলাম মোস্তফা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন : ঈদ শুভেচ্ছা বার্তায় কাজী ইউসুফ কবির চেতনায় নজরুল : কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কবি নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপন আদালতের আদেশ ও ১৪৫ ধারা বৃদ্ধাঙ্গুলি: কালিগঞ্জে ২৪ দিনেও রক্ষা পেল না ভূমিহীনরা, ওসির ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন  ‘হলুদ খাম’ ও এক কাপ চায়ের মহিমা : একটি ঈদ স্পেশাল রম্য উপাখ্যান সাদপুরে এসপিএল টি-২০ ক্রিকেট: চ্যাম্পিয়ন নওয়াবেগী সাবা ওরিয়েন্স দেবহাটায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা: কালিগঞ্জে ইউএনও

  • মোঃ ইশারাত আলী
  • আপডেট সময় : ০৭:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৮০৮ বার পড়া হয়েছে

ইশারাত আলী:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার।

রোববার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইউএনও তানিয়া আক্তার বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সড়কের ওপর আলোকসজ্জা, তোরণ, গেট বা প্যান্ডেল নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি ওয়ার্ডে একটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে। তবে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে নির্বাচনী ক্যাম্প বা প্রচার কার্যক্রম চালানো যাবে না।

তিনি আরও জানান, একসঙ্গে তিনটির বেশি মাইক ব্যবহার করা যাবে না এবং প্রতিদিন বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্তই প্রচার চালানো যাবে। সভা বা সমাবেশের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার পূর্বানুমতি বাধ্যতামূলক। বিশেষ নিরাপত্তার প্রয়োজনে অন্তত ২৪ ঘণ্টা আগে পুলিশকে অবহিত করতে হবে।

দেয়াল লিখন, দেয়ালে বা গাছে পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন ঘিরে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা ও টহলে থাকবে বলেও সভায় জানানো হয়। প্রতীক বরাদ্দের আগেই কোনো সভা, সমাবেশ বা প্রচার-প্রচারণা চালানো যাবে না বলে সতর্ক করেন ইউএনও।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফিন জুয়েল (বিপিএম) ও থানার ওসি মো. জুয়েল হোসেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।##

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মহিলা মেম্বার পদপ্রার্থী দিলরুবা পারভীন (ডলি)

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা: কালিগঞ্জে ইউএনও

আপডেট সময় : ০৭:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫