1. tusu0x1@gmail.com : :
  2. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন কালিগঞ্জের আব্দুল হালিম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:১০ অপরাহ্ণ, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৪২৫ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) পুলিশ অফিসার থেকে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের কৃতি সন্তান মো. আব্দুল হালিম।

গত ২৬ জুন নিউইয়র্ক সিটি পুলিশ একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ তার হাতে নতুন পদমর্যাদার সনদ তুলে দেন।

মো. আব্দুল হালিম জানান, একজন বাংলাদেশি ও কালিগঞ্জের সন্তান হিসেবে তিনি এ অর্জনে গর্বিত। তিনি আশা প্রকাশ করেন, তার এই সাফল্য নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানদের অনুপ্রাণিত করবে।

আব্দুল হালিম ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ASA College of Excellence থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক এবং John Jay College of Criminal Justice থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। ২০১১ সালে এনওয়াইপিডিতে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট হিসেবে যোগ দিয়ে ২০১৫ সালে পুলিশ অফিসার হন।

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA) এক বিবৃতিতে তাকে অভিনন্দন জানিয়ে এ অর্জনকে পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের বলে উল্লেখ করেছে।

এদিকে তার পদোন্নতিতে কালিগঞ্জের রতনপুর এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে বলে তার পরিবার সুত্রে জানা গেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন কালিগঞ্জের আব্দুল হালিম

আপডেট সময় : ০২:০৫:১০ অপরাহ্ণ, শনিবার, ২৭ জুন ২০২৬