1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় নিমজ্জিত: উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের বিশাল ডুবুরি দল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৪৮ অপরাহ্ণ, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ১৪১৮ বার পড়া হয়েছে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে বর্তমানে ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি ইউনিট ও স্থানীয় প্রশাসন ব্যাপক তৎপরতা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বাসটি পদ্মায় ডুবে যাওয়ার খবর আসে। খবর পাওয়ার মাত্র ৬ মিনিটের মাথায় গোয়ালন্দ থেকে প্রথম উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আরিচা থেকে আরও একটি ইউনিট এসে উদ্ধারকাজে যোগ দেয়। ধারণা করা হচ্ছে, নদী তীরের আনুমানিক ৩০ ফুট গভীরে বাসটি নিমজ্জিত অবস্থায় রয়েছে।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জানিয়েছেন। বর্তমানে দুইটি ইউনিটের ১৫-২০ জনের একটি ডুবুরি দল অবিরাম কাজ করে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ঢাকার সিদ্দিকবাজার থেকে আরও দুইটি বিশেষ ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলের অভিমুখে রওনা দিয়েছে। অন্ধকার ও নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ পরিচালনায় বেগ পেতে হচ্ছে।

বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন যাত্রী সংখ্যা ২০-৩০ জন, আবার কেউ বলছেন ৩০-৪০ জন। তবে স্বস্তির খবর হলো, বাসটি ডুবে যাওয়ার পরপরই ৫-৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বাকিদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ঘাটে উপস্থিত স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বাসের সঠিক যাত্রী সংখ্যা নিরূপণে কাজ করছে স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় নিমজ্জিত: উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের বিশাল ডুবুরি দল

আপডেট সময় : ০৮:০১:৪৮ অপরাহ্ণ, বুধবার, ২৫ মার্চ ২০২৬