1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

দুই দিন ধরে সূর্যের দেখা নেই, শীতে জবুথবু কালিগঞ্জ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১০৪২ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জে টানা দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়েছে। কুয়াশা ও শীতল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।

সাতক্ষীরা জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর ৬টায় কালিগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। ফলে শীত আরও জেঁকে বসেছে।

গতকাল রোববার দুপুরের পর অল্প সময়ের জন্য হালকা রোদের দেখা মিললেও আজ সোমবার সারাদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সন্ধ্যার পর চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

শীতের তীব্রতা বাড়লেও এখনো নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। এতে দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূলদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তাদের দাবী সরকারী পর্যায় এখনই যেন শীতবস্ত্র বিতরণ শুরু হয়।

সাতক্ষীরা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন,
“বর্তমানে তাপমাত্রা এমনই থাকবে। সাময়িকভাবে আরও কিছুটা কমতে পারে।”
তবে তিনি জানান, জানুয়ারি মাসজুড়ে বড় ধরনের তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা নেই।

আবহাওয়া এমন থাকলে আগামী কয়েক দিন কালিগঞ্জসহ আশপাশের এলাকায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।##

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

দুই দিন ধরে সূর্যের দেখা নেই, শীতে জবুথবু কালিগঞ্জ

আপডেট সময় : ০৮:৪৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫