1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

চলতি বছর থেকে সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা চালু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১০৯৩ বার পড়া হয়েছে
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার বিকালে সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক সভায় বিষয়টি নিশ্চিত করেন সচিব ড. কবিরুল ইসলাম।
তিনি জানান, এই ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। ১০০ নাম্বার লিখিত পরীক্ষা হবে। সেখানে ৭০ নাম্বার হবে এমসিকিউ আর ৩০ নাম্বার হবে এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে।
ড. কবিরুল ইসলাম, আমরা শিক্ষার গুণগত মান বাড়াতে চাই। তাই শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে তাদের ভর্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে প্রকৃত আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় যুক্ত হবে। কারণ, কারিগরি শিক্ষা হচ্ছে একটি জাতির টেকসই উন্নয়নের ভিত্তি। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই শিক্ষার মান নিশ্চিত করতে হবে। বর্তমান যুগের শিল্পকারখানা ও প্রযুক্তি খাতে দক্ষতার প্রয়োজন দিন দিন বাড়ছে। সে কারণে কারিগরি শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সচিব বলেন, বর্তমানে এসএসসি পাস করলেই সরাসরি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে এ ব্যবস্থায় অনেক সময় অপ্রস্তুত বা আগ্রহহীন শিক্ষার্থীরা ভর্তি হয়। যার প্রভাব পড়ে কোর্সের ফলাফল ও শিক্ষার মানে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শুধু প্রস্তুত ও দক্ষ শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার ফলে শিক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

চলতি বছর থেকে সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা চালু

আপডেট সময় : ০৬:১১:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২৬ মে ২০২৫