1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠিত কালিগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের পাহাড়: ফোন ধরেন না সাংবাদিকদের, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক সতেরো বছরের ছায়া : অনিয়মের উত্তরাধিকার ভাঙতে হলে জবাবদিহিই একমাত্র পথ কালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধন, উপকৃত হবে ৪০০ পরিবার অবশেষে প্রত্যাহার কালিগঞ্জের সেই বিতর্কিত অধ্যক্ষ হুমায়ন কবীর: শিক্ষক বদলি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ? নাকি নতুন বানিজ্য! সম্পাদকীয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ও শিক্ষা খাতের সংকট কালিগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: বিএনপি কার্যালয়ে ককটেল হামলা মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার কালিগঞ্জ থানায় ককটেল বিষ্ফোরনে আহত শ্রমিক রফিকুলের পাশে দাঁড়ালেন ওসি শহিদুল ইসলাম ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন, মোঃ জুলহক সরদার সভাপতি-সদস্য সচিব জেসমিন কাকুলী

গণতান্ত্রিক একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: নাহিদ ইসলাম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৭৯৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতার সম্মিলিত চেতনায় গড়ে উঠবে এক বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও মর্যাদাসম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থান সেই স্বপ্ন বাস্তবায়নের পথ।’
আজ (শুক্রবার ৪ জুলাই) দুপুর ২টার দিকে ঠাকুরগাঁওয়ের আর্টগ্যালারি মডেল মসজিদে নামাজ শেষে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘বন্ধুগণ, আমরা জানি, জুলাই-আগস্ট মাসেই এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে নেমেছিল। সেই সময়ে হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে শহীদ ও আহত হয়েছেন। আমরা তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থা এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি। পুরনো সেই দমনমূলক সিস্টেম এখনও টিকে আছে। তাই সেই ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনসিপির যাত্রা। আমাদের কার্যক্রম সারা দেশে বিস্তৃত। জনগণের প্রতি আহ্বান থাকবে—আপনারা বিকল্প ও তরুণ নেতৃত্বকে বেছে নিন, আমাদের শক্তি দিন।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লড়ছি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়ন, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে। এ ঘোষণাপত্র অবশ্যই জুলাই-আগস্টের মধ্যেই প্রকাশ করতে হবে—এটাই আমাদের দৃঢ় অবস্থান।’
বিএসএফের সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এটা আর হাসিনার বাংলাদেশ নয়। এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ছাত্র-জনতার বাংলাদেশ। তাই বাংলাদেশ চলবে কেবল দেশপ্রেমিকদের হাত ধরে। সীমান্তে যেকোনো মূল্যে হত্যা বন্ধ করতে হবে।’
উত্তরবঙ্গের প্রতি সরকারের অবহেলার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের অবহেলিত জেলাগুলো আর বৈষম্যের শিকার হবে না। উন্নয়ন মানে শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নয়—দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন পৌঁছাতে হবে। তখনই সেই উন্নয়ন হবে গ্রহণযোগ্য।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ

গণতান্ত্রিক একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৫:০০:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫