1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
  • ৮৩৩ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ জানুয়ারি) গভীর রাতে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে কালিগঞ্জ উপজেলার উকশা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী হারদ্দা নামক এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে— ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১ হাজার ৬০০ পিস, ভারতীয় ফেনিরামিন মেলাট ইনজেকশন ১০০ পিস, ভারতীয় ফেনসিডিল ১৮৬ বোতল এবং ভারতীয় টিপ্রোলিডাইন হাইড্রোক্লোরাইড সিরাপ ৪৬ বোতল।

অভিযানকালে কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

কালিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ

আপডেট সময় : ০৯:৫৬:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬