সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিদ্যালয়ের জমিদাতা ইঞ্জিনিয়ার নাসিফ উর রহমান সভাপতি, শেখ আজিজুর রহমান (অজু) সহ-সভাপতি এবং সাংবাদিক ফজলুল হক বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
উল্লেখিত এর আগে গত (৮ জুলাই) কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ কমিটির অনুমোদন করা হয়। এরপর রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত সভায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধা রানী বালার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ও সদস্য-সচিব গঙ্গা রানী সরকারের সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শেখ মহিউদ্দিন (পুরুষ অভিভাবক সদস্য), নিভা রানী মণ্ডল (বিদ্যুৎসাহী সদস্য), কনিকা রানী সরকার (শিক্ষাবিদ সদস্য), সোনিয়া পারভীন ও আসমা পারভীন (মহিলা অভিভাবক সদস্য), আজিজুর রহমান (পুরুষ অভিভাবক সদস্য), সুজন কুমার দত্ত (শিক্ষক প্রতিনিধি), মো. আবু মুসা (ইউপি সদস্য), সুধা রানী বালা (শিক্ষাবিদ সদস্য) এবং প্রধান শিক্ষক গঙ্গা রানী সরকার সদস্য-সচিব।
সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি ও কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মো. রহিম উদ্দিন, সরদার সাহাবুদ্দিন, সহকারী শিক্ষক হাসিব মেহেদী হাসান, শিক্ষক শেখ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষিকা নাজমুন নাহার, মোঃ মামুন হোসেন প্রমুখ শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় নতুন সদস্যদের পরিচিতি, পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিনিধির নাম 
















