1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কা‌লিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বাঁধে বসা‌নো অ‌বৈধ পাইপ অপসারণ চল‌‌ছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:২৪ অপরাহ্ণ, রবিবার, ১ জুন ২০২৫
  • ১৬৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কা‌লিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবা) উপকূল রক্ষা বাঁধে ঘেরে পানি উঠানোর জন্য ছিদ্র করে বসানো অ‌বৈধ পাইপ অপসারণ চল‌ছে। র‌বিবার (১ জুন) কা‌লিগঞ্জ উপজেলার মথু‌রেশপুর ইউনিয়নের হো‌সেনপুর গ্রামের কা‌লিন্দী নদীর বাঁ‌ধে সং‌শ্লিষ্ট মন্ত্রনালয় নির্দেশ‌িত পাইপ অপসারণ করা হয়।

এসময় বাংলা‌দেশ পা‌নি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (কালিগঞ্জ পওর উপ-বিভাগ) শু‌ভেন্দু বিশ্বাস উপ‌স্থিত ছি‌লেন।

কা‌লিগঞ্জ উপজেলা সহকারী ক‌মিশনার (ভু‌মি) অ‌মিত কুমার বিশ্বাস চিংড়ি ঘেরে পাউবোর বেড়িবাঁধ ছিদ্র করে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারণে মোবাইল কোর্ট পরিচালনার দা‌য়ি‌ত্বে ছি‌লেন।

স্থানীয় আব্দুর রহিম জানান বাঁধ দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মাছের ঘেরে পানি তোলার জন্য পাউবো’র বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ বসা‌নোর ফ‌লে বাঁধ হুমকীর মু‌খে।

স্থানীয় রাইসুল ইসলাম জানান, মাছের ঘেরে নদীর পানি তোলার জন্য বাঁধ ছিদ্র পাইপ বসানোর কারণে নিচের মাটি দুর্বল হয়ে গে‌ছে। সে কারণে আস্তে অস্তে তলার মাটি ক্ষয়ে যাওয়ায় হঠাৎ করে বেড়িবাঁধ ধসে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

মথু‌রেশপুর ইউ‌নিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ব‌লেন কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পাউবো’র বেড়িবাঁধ ছিদ্র করে অবৈধভাবে পাইপ ঢুকিয়ে নদীর লবন পানি উঠিয়ে চলছে অপরিকল্পিত চিংড়ি চাষ। সরকারি নির্দেশনা মোতাবেক বেড়িবাঁধের ১০০ মিটার দূরে ঘের করার নিয়ম থাকলেও অধিকাংশ চিংড়ি চাষীরা তা মানছে না। ফলে প্রতিবছর ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগেও ভেঙে যাচ্ছে এসব বাঁধ। প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা।

এদিকে বাংলা‌দেশ পা‌নি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (কালিগঞ্জ পওর উপ-বিভাগ) শু‌ভেন্দু বিশ্বাস সং‌শ্লিষ্ট মন্ত্রনাল‌য়ের নি‌র্দেশে বাঁধে ছিদ্র করে বসানো অবৈধ পাইপ লাইন অপসারণ কা‌লে ব‌লেন, বাঁধ ছিদ্র ক‌রে পা‌নি উ‌ত্তোলন করা যা‌বেনা। প্রয়োজ‌নে নাইন‌টি লাগা‌তে হ‌বে। খাল খনন ক‌রে স্লুইজ গে‌টের মাধ‌্যমে পা‌নি ওঠানামা কর‌তে হ‌বে।

তি‌নি আরও ব‌লেন যত‌দিন পর্যন্ত অ‌বৈধ পাইপ অপসারণ না হ‌বে তত‌দিন অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে। ৫ নং পোল্ডা‌রে ১২৯ কি‌লো‌মিটা‌রে ৫৫২ টি পাইপ অপসারণ কর‌তে পার‌লে বাঁধ ঝু‌কিমুক্ত হ‌বে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কা‌লিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বাঁধে বসা‌নো অ‌বৈধ পাইপ অপসারণ চল‌‌ছে

আপডেট সময় : ১১:০৫:২৪ অপরাহ্ণ, রবিবার, ১ জুন ২০২৫