কালিগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজিয়া পারভেজ টুটুলের লিফলেট বিতরণ করেছেন। ইউনিয়নের ভোটার সাধারণের হৃদয়ে স্থান পেতে এবং সকলের সাথে পরিচিত হতে শুক্রবার (০৬ নভেম্বর-২৬) বিকালে চৌমুহনী হাটের ক্রেতা বিক্রেতাসহ সর্ব সাধারণের মাঝে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন।

উন্নয়নমুখী, সমবন্টন, জবাবদিহি ও সার্বজনীন চেয়ারম্যান হিসাবে যাহাতে নিজেকে উপহার দিতে পারে এমন প্রত্যাশা ব্যাক্ত করছেন তিনি। এসময়ে সিরাজিয়া পারভেজ টুটুলের সাথে অত্র ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। সন্ধ্যার পরে তিনি বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাঠি মোড়, বেজুয়ার মোড়, হোগলার মোড়, পারুলগাছা আনছারের মোড়, হাজীর মোড় ও চাঁচাই মাঠ এলাকায় সর্ব সাধারণের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ এবং দোয়া, আশির্বাদ কামনা করেন।
প্রতিনিধির নাম 










