1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দাপ্তরিক জটিলতার অভিযোগ, তিন মাস বেতন পাননি চিকিৎসক-আইবাস++ ব্যবস্থায় বেতন প্রক্রিয়াকরণ নিয়ে প্রশ্ন, তদন্ত কমিটির গণশুনানি ২ নভেম্বর স্বামীর পাশে দাঁড়িয়ে পানিফল চাষে সংসারের হাল ধরেছেন রেখা মণ্ডল কালিগঞ্জের তুলাকিাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটে গোবর-আবর্জনার স্তূপ ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি, প্রতিবাদ করায় শিক্ষকদের ওপর হামলার চেষ্টা যত বেশি কাজের সাথে যুক্ত থাকবো, ততই আমাদের পরিবার ও সমাজ উন্নত হবে; আমাদের যুবসমাজের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই — ইউএনও তানিয়া আক্তার। কালিগঞ্জের সাতবসুর সাব্বির চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী হিসেবে, নারায়ণগঞ্জে গ্রেপ্তার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরতও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন পানিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৫ম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিল ১৬ নভেম্বর-প্রধান বক্তা আল্লামা ক্বারি মুহাম্মদ তারেক আবেদীন ক্বাদেরী সাতক্ষীরায় মুনাফার ফাঁদে বুশরা গ্রুপের কোটি কোটি টাকার প্রতারণা: টাকা ফেরত চাওয়াতেই উল্টো গ্রাহকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন ইউএনও

যত বেশি কাজের সাথে যুক্ত থাকবো, ততই আমাদের পরিবার ও সমাজ উন্নত হবে; আমাদের যুবসমাজের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই — ইউএনও তানিয়া আক্তার।

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।তিনি আরও বলেন, “একজন সফল যুব উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কাজের সুযোগ করে দিতে পারেন। চাইলে একজনের হাত ধরেই দশজনকে কর্মসংস্থান দেওয়া সম্ভব।”

রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের মোট যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করাই এ দিবসের মূল লক্ষ্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে সারাদেশে যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় যুবসমাজের দক্ষতা বিকাশ এবং সামাজিক-পরিবেশগত কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক। এ সময় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মণ্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সাবেক উপজেলা বিএনপি সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপি সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকন এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলামসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আলোচনা সভা, র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান, যুবঋণ বিতরণ ও সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান উল্লেখযোগ্য। অনুষ্ঠানে অতিথিরা উল্লেখ করেন, দক্ষ যুবসমাজ ও নতুন উদ্যোক্তা সৃষ্টি দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দাপ্তরিক জটিলতার অভিযোগ, তিন মাস বেতন পাননি চিকিৎসক-আইবাস++ ব্যবস্থায় বেতন প্রক্রিয়াকরণ নিয়ে প্রশ্ন, তদন্ত কমিটির গণশুনানি ২ নভেম্বর

যত বেশি কাজের সাথে যুক্ত থাকবো, ততই আমাদের পরিবার ও সমাজ উন্নত হবে; আমাদের যুবসমাজের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই — ইউএনও তানিয়া আক্তার।

আপডেট সময় : ০৬:১৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ১ নভেম্বর ২০২৬