1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ‘রুবাইয়াত-ই-খৈয়াম’-এর অনুবাদক আলহাজ্ব শামসুদ্দিন গাজীর ইন্তেকাল : জানাযা শেষে পানিয়ায় দাপন সম্পন্ন কালিগঞ্জের বিষ্ণুপুরে চেয়ারম্যান পদপ্রার্থী টুটুলের লিফলেট বিতরণ ও কুশল বিনিময় কালিগঞ্জে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কুশুলিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী সিরাজুল ইসলামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালিগঞ্জের ফুলতলা মোড়ে নির্মাণকাজের মধ্যেই ফুটপাত দখল, ভোগান্তিতে পথচারীরা কালিগঞ্জে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ‘ঝর্ণা ক্লিনিক’ সিলগালা সঞ্জিব সরকার হত্যা মামলা: ৩ প্রধান আসামির জামিন নামঞ্জুর, রিমান্ড আবেদন সাতক্ষীরা কালিগঞ্জে মাদক চোরাচালান, অপরাধ চক্রের বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বহুমাত্রিক কৌশলগত পর্যালোচনা আশুলিয়ায় ৪০ কারখানায় ছুটি, শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

কালিগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৪২ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

আলোচনা সভায় বক্তব্য দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা কৃষকদলের সভাপতি রোকনুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল ও সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তিনি নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সরকারি সেবা নিশ্চিত করতে প্রশাসনের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন।

ওসি শেখ শাহিনুর রহমান শাহিন অপরাধ দমন ও সামাজিক শান্তি বজায় রাখতে পুলিশ, রাজনৈতিক দল এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন কৃষি খাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়ে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক গানসহ বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কালিগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আপডেট সময় : ১০:৩৪:৪২ অপরাহ্ণ, শনিবার, ৭ নভেম্বর ২০২৬