1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে সার ডিলারকে জরিমানা-সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অফিশিয়াল ক্যাশ মেমোর পরিবর্তে সাদা কাগজে হাতে লেখা রসিদ দেওয়ার গুরুতর অভিযোগ

  • মোঃ ইশারাত আলী
  • আপডেট সময় : ১১:৩৬:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
  • ৩২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার কুশুলিয়া ও গোবিন্দপুর বাজারে পৃথক এই অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর বাজারে সরকারি সার ডিলার ‘মেসার্স বদরুজ্জামান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী কামরুজ্জামান বাচ্চুকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে।
অভিযুক্ত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং অফিশিয়াল ক্যাশ মেমোর পরিবর্তে সাদা কাগজে হাতে লেখা রসিদ দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দিনই গোবিন্দপুর গ্রামের কৃষক শেখ বদরুজ্জামান উপজেলা কৃষি কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে ওই কৃষক জানান, মেসার্স বদরুজ্জামান এন্টারপ্রাইজ থেকে চার বস্তা সার কিনতে গিয়ে তার কাছ থেকে সরকারি মূল্যের চেয়ে ১ হাজার ৫০ টাকা বেশি রাখা হয়েছে। সারের নির্ধারিত সরকারি মূল্য অনুযায়ী- এক বস্তা ইউরিয়া ১ হাজার ৩৫০ টাকা, এমওপি ১ হাজার টাকা, ডিএপি ১ হাজার ৫০ টাকা এবং টিএসপি ১ হাজার ৩৫০ টাকা। সে হিসেবে চার বস্তা সারের মোট সরকারি মূল্য ৪ হাজার ৭৫০ টাকা হওয়ার কথা। কিন্তু অভিযোগকারীর দাবি, চার বস্তা সারের জন্য তার কাছ থেকে ৫ হাজার ৮০০ টাকা নেওয়া হয়েছে, যা নির্ধারিত মূল্যের চেয়ে ১ হাজার ৫০ টাকা বেশি। এছাড়া সার বিক্রির পর প্রতিষ্ঠানটি অফিশিয়াল ক্যাশ মেমো না দিয়ে সাধারণ সাদা কাগজে হাতে লেখা রসিদ ধরিয়ে দেয়। ভুক্তভোগী কৃষক অতিরিক্ত অর্থ ফেরত এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরবর্তীতে সরেজমিন ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।
অন্যদিকে, একই দিন বিকেলে কুশুলিয়া এলাকায় পরিচালিত অপর অভিযানে সার ব্যবস্থাপনা আইন-২০০৯-এর ১৭ (৩) ধারা লঙ্ঘনের দায়ে তন্ময় মল্লিক নামের আরেক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডিত তন্ময় মল্লিক কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া এলাকার নীল রতনের ছেলে।
এছাড়াও দক্ষিণশ্রীপুর বাজারে আবুবক্কর সিদ্দিক এর ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স আলহাজ্ব ট্রেডার্স পরিদর্শন করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের কাছে সঠিক মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং সার ব্যবস্থাপনা আইনের সুশাসন বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন এবং কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে সার ডিলারকে জরিমানা-সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অফিশিয়াল ক্যাশ মেমোর পরিবর্তে সাদা কাগজে হাতে লেখা রসিদ দেওয়ার গুরুতর অভিযোগ

আপডেট সময় : ১১:৩৬:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬