1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধন, উপকৃত হবে ৪০০ পরিবার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রাম ও মৎস্য সেট সংলগ্ন সরকারি পুকুর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সরকারি বিশেষ বরাদ্দ প্রদান করেছেন।

বুধবার (১৫ জুলাই) সকাল ৭টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওহাব সিদ্দিকীর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগের ফলে প্রায় ৪০০টি পরিবার জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার হাত থেকে মুক্তি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে ড্রেনের বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছিল।

এ সময় উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের জয়েন্ট সেক্রেটারি সিরাজুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের প্রতিনিধি সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, জলবায়ু কর্মী মারুফ হাসান, আল্লাহর দান মৎস্য আড়তের ক্যাশিয়ার আলহাজ আব্দুল কাদের, রেহানা ফিশের স্বত্বাধিকারী মো. রবিউল ইসলাম, স্থানীয় মৎস্য ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ড্রেন সংস্কার কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান ঘটবে এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তারা নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধন, উপকৃত হবে ৪০০ পরিবার

আপডেট সময় : ০৮:১৭:০৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬