1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ

সাতক্ষীরার কালিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা ও উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে বিএনপি কঠোর অবস্থান ঘোষণা করেছে। উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন করার নামে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে উপজেলা বিএনপি তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক বিশেষ প্রস্তুতি সভায় দলের শীর্ষ নেতারা স্পষ্ট করে দিয়েছেন, কালিগঞ্জের মাটিতে কোনো ‘ফ্যাসিবাদী প্রেতাত্মা’ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিন হুশিয়ারি দিয়ে বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনায় রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে পালনের সব দায়িত্ব আমাদের। তবে এর আড়ালে আওয়ামী লীগের কোনো দোসর যেন মাঠ গরম করার দুঃসাহস না দেখায়। স্বৈরাচারী শেখ হাসিনার কোনো প্রেতাত্মা কালিগঞ্জে মিছিল-মিটিংয়ের স্বপ্ন দেখলে তা কঠোর হাতে দমন করা হবে।’

বিগত দিনের নির্যাতনের কথা স্মরণ করে কাজী আলাউদ্দিন বলেন, ‘দেয়ার হাকিম ও তার জামাই বাবলা ঘোষসহ আওয়ামী দোসররা ২০২৪ সালে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছিল। তারা আজও অধরা। তাদেরকে চিহ্নিত করে আইনের মুখোমুখি করতে হবে। নিষিদ্ধ ঘোষিত এই দলের কোনো দোসর বা তাদের সহযোগীদের সাথে ভবিষ্যতে কোনো আপোষ নয়।’

সভায় উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে কালিগঞ্জ হবে রাজপথের যুদ্ধের ময়দান। দলের শৃঙ্খলা বজায় রেখে যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সম হেদায়েতুল ইসলাম, শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

সভায় উপস্থিত নেতাকর্মীরা শপথ নেন, ১৬ জুলাই থেকে শুরু হওয়া রথযাত্রা যাতে নির্বিঘ্নে শেষ হয় তা নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের দুঃসময়ের অপশক্তিকে প্রতিহত করতে তারা সার্বক্ষণিক মাঠে প্রস্তুত থাকবেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ

আপডেট সময় : ০৯:৪৩:৩০ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬