1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ ইশারাত আলী, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করা এবং নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ভোক্তা অধিকার সংরক্ষণ ও স্থানীয় বাজার শৃঙ্খলা বজায় রাখার লক্ষে বিভিন্ন অনিয়ম তদারকি করা হয়। এসময় উত্তর পার মাই‌ক্রোবাস টা‌র্মিনাল সংলগ্ন মুরগি ব্যবসায়ী মোঃ শহীদ হোসেনকে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ বিভিন্ন অনিয়মের দায়ে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। অভিযান চলাকালে বাজারের ব্রয়লার মুরগিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও গুণগত মান যাচাই করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পুকুরের পানিতে নোংরা ময়লা-আবর্জনা ও রক্ত ফেলে পরিবেশের ক্ষতি সাধন করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট সময় : ০৪:৩০:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৩ মে ২০২৬