1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৮৬৬ বার পড়া হয়েছে

উপজেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

সকালে কালিগঞ্জ থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত বিজয়স্তম্ভে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে মহৎপুর সরকারি কবরস্থানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলা পরিষদ মাঠে শিক্ষার্থী, স্কাউট ও গার্লস গাইড, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের অংশগ্রহণে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এবং থানা অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন।

পরবর্তীতে বিজয় মেলার উদ্বোধন, শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকালে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৯:১৩:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫