1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ২ লাখ ৫৬ হাজার ভোটার, মাঠে সেনাবাহিনী-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • ১১৪৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাংবিধানিক গণভোট উপলক্ষে সাতক্ষীরা–৩ আসনে চূড়ান্ত প্রস্তুতি, ১,৪৯২ জন কর্মকর্তা ভোটগ্রহণে নিয়োজিত

মোঃ ইশারাত আলী:

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের কালিগঞ্জ উপজেলা প্রশাসন। একই দিনে সাধারণ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ সম্পর্কিত একটি সাংবিধানিক গণভোটও অনুষ্ঠিত হবে।

কালিগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৯ হাজার ৬২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৭ হাজার ২৪৪ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৯টি। এর মধ্যে পুরুষ ভোটকেন্দ্র ১০টি, মহিলা ভোটকেন্দ্র ১০টি এবং উভয় ভোটারদের জন্য ৫৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

ভোটগ্রহণের জন্য স্থায়ী ভোটকক্ষ রয়েছে ৪৪৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ ২৪টি, সর্বমোট ভোটকক্ষের সংখ্যা ৪৭১টি। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ৭৯ জন প্রিজাইডিং অফিসার, ৪৭১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯৪২ জন পোলিং অফিসারসহ মোট ১,৪৯২ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

সাতক্ষীরা জেলার প্রধান রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন কালিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল ইসলাম খান এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহম্মেদ অপু।

নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন। এছাড়াও সেনাবাহিনীর-১৩২, পুলিশ-১৯০, বিজিবি-৬৩ ও আনসার-১০২৭ সদস্যসহ সর্বোমোট প্রায় দেড় হাজার নিরাপত্তাকর্মী মাঠে অবস্থান করছেন।

কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েল জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, সাংবাদিক ও দেশি–বিদেশি পর্যবেক্ষকরা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট থেকে দেশ পরিচালনাকারী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের পরবর্তী সরকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ২ লাখ ৫৬ হাজার ভোটার, মাঠে সেনাবাহিনী-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় : ০২:১২:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬